Fri 19 June 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে নীলম সামন্ত

maro news
ক্যাফে কাব্যে নীলম সামন্ত

রাজনৈতিক নাভির দিকে

আজকাল আর ভিজতে ইচ্ছে করে না। মাঝরাতে বৃষ্টি আসে৷ অন্ধকারের ভিতর ছাতা ছেড়ে দাঁড়িয়ে থাকে মূর্খ মূকাভিনয়। ওরা শরীর চেনে৷ প্রতিটা ভাঁজে থরে থরে সাজিয়ে দেয় ছোবলের সানাই৷ আমার আজও ঘুম নেই, পড়ে থাকি কোনমতে। হঠাৎ মনে পড়ে মাংস দোকানের ধারবাকি। সময় ভাল নয়। রাস্তায় মিথ্যে বলা মানুষের হাতে পাক খাচ্ছে পৈশাচিক আড্ডাখানা। তুমি বলছ শহরে পোঁতা হয়েছে ঘন্টা বাজা স্ট্রিট লাইট। আমাকেও যেতে হবে রাজনৈতিক নাভির দিকে৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register