Fri 19 June 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে দেবানন্দ মুখোপাধ্যায়

maro news
ক্যাফে কাব্যে দেবানন্দ মুখোপাধ্যায়

গোপন সুখ

বেশ ছিলাম,খাওয়া দাওয়া ঘোরাঘুরি করে বেশ ছিলাম, নিজেকে রাজা রাজা মনে হতো, বেশ ভালোই ছিলাম। স্বপ্নের জালবোনা ছেঁড়াকাঁথাটা মাঝে মাঝে রোদ্দুরে মেলে দিতাম, আর ভাবতাম এই বেশ আছি। কোনো ভাবনাচিন্তা নেই, কাল কি করবো তার পরিকল্পনা না করলেও হবে, এই ভেবে ছেঁড়াকাঁথা টেনে লম্বা ঘুম -- একঘুমে রাত কাবার!
ভালোই ছিলাম এতোদিন।
হঠাৎই এক গোপন অসুখের ছোঁয়া জীবনটাকে এলোমেলো করে দিলো, জীবনে লাগলে ভালোবাসার স্পর্শ।
ব্যাস,তারপর সেই অসুখ নিয়ে, ডাক্তার- বদ্যি করতে করতে, এক গোপন সুখের ছোঁয়ায়, আমার ছেঁড়াকাঁথা হয়ে উঠলো--
এক অপূর্ব নকশিকাঁথা!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register