Fri 18 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে পার্থ সারথি চক্রবর্তী

maro news
ক্যাফে কাব্যে পার্থ সারথি চক্রবর্তী

এক পংক্তির দশ কবিতা

জীবন

জীবন থেকে যাপন সরে গেলে শুধুই বন।

পাখি

আকাশে উড়ে বেড়ালেই পাখি নয়, জীবাণুও হতে পারে।

হাত

হাত মেলালে শুধু অঙ্গীকার নয়, ষড়যন্ত্রও হয়।

বিশ্বাস

বিশ্বাস থেকে বিশেষত্ব চলে গেলে শ্বাস চলে না।

ফুল

হলদে ফুলগুলোও সকালের অপেক্ষায় বসে থাকে।

অঙ্ক

অঙ্ক মেলাতে গিয়ে যুক্তি হারালে হয় না।

বছর

বারো মাসে এক বছর হলেও বারোমাস্যা জীবনভর।

দহন

তোমার সারেঙ্গীতে শুনি দহনের সুর।

কবিতা

কবিতা কিন্তু লেখা হয় না, লেখাগুলোই কবিতা হয়ে যায়।

স্বপ্ন

সুন্দর স্বপ্ন বোনা যায়, দেখা যায় না।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register