Fri 18 September 2026
Cluster Coding Blog

কবিতায় চম্পা নাগ

maro news
কবিতায় চম্পা নাগ

আজও মনে পড়ে

অথচ হৃদয়ে তখনও লেগেছিল একটুকরো রোদ্দুর.... আরশিতে সাজছিল নিঝুম এক দুপুর দিনের শেষ আলোর রশ্মিতে আঁটকে ছিল মন ঘোমটার নীচে কি। স্রোতের ধারার মতো সময় চলে বয়ে। পলির আস্তরণে কত কথা যায় রয়ে। শ্যাওলা জমা ঘাটে মনের পায়চারি.... রঙিন সুতোয় বাঁধা আছে আজও সেই ঘাটখানি!! কথারাও থেমে গেছে, নীরব নিশ্চুপ হৃদয়ে মেঘ জমেছে একবুক.... বাজে না নুপুর আসে না কেউ সকাল দুপুর, চৈত্র হাওয়ায় উড়ে যায় মনের রাগ অনুরাগ যত.... শুকনো ফুলের মালার মত, সময়ের গায়ে লেগে থাকে ভালবাসার গভীর দাগ....!!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register