Fri 18 September 2026
Cluster Coding Blog

|| না সম্পাদকীয় পর্বে || সন্দীপ ভট্টাচার্য

maro news
|| না সম্পাদকীয় পর্বে || সন্দীপ ভট্টাচার্য

বিপুল তরঙ্গে

বছর কয়েক আগের কথা। লিখছি, দু-এক জায়গায় পাঠাচ্ছিও। কিন্তু বুঝতে পারছিনা লেখা ঠিক হচ্ছে কি না বা আদৌ লেখা হচ্ছে কি না। এমন সময় বহুদিন পর যোগাযোগ হলো স্কুলের বন্ধু জ্যোতির্ময় এর সাথে। এবং আমি পেলাম একটা আধার , বলা ভালো আমার লেখা গুলো পেলো একটা ঠিকানা তরঙ্গের হাত ধরে। এবং একথা দ্বিধাহীন ভাবে বলতে পারি তরঙ্গের জন্যই পরিচিত হলাম অনেকের সাথে । রূপম তাদের মধ্যে অন্যতম। মাঝের অনেকটা সময় তরঙ্গ নিশ্চুপ ছিলো, সেই নিয়ে নিজের বিরক্তিও জানিয়েছি রূপম কে। এই সময়েও তরঙ্গ লতায় পাতায় বেড়েছে, আবার অনেক ফুল ঝরেও গেছে। তবুও বিশ্বাস ছিলো ফুল ফুটবার। এবং সত্যিই ভালো লাগছে তরঙ্গ আবার নতুন রূপে ফিরছে অনেক নতুনদের সঙ্গে নিয়ে , পুরনোদের পাশে নিয়ে। আর আমার জন্য এই ফেরা টা স্পেশাল। কারণ যে পত্রিকা র হাত ধরে লিখতে এসেছি ,কবিতা কে জানতে শিখছি, নতুন ভাবে ভাবতেও পেরেছি তার সম্পাদকমন্ডলী তে স্থান পাওয়া আমার কাছে অনেক অনেক পাওয়া। চেষ্টা করবো , যে দায়িত্ব দেওয়া হবে তা মনেপ্রাণে পালন করার, যেমনটা করে থাকি সাধারণত সব দায়িত্বের সঙ্গে। আশা করি সবাই কে পাশে পাবো। সবাই ভালো থাকুন , লেখায় থাকুন, ভাসতে থাকুন বিপুল তরঙ্গে।।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register