Thu 17 September 2026
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে স্বপঞ্জয় চৌধুরী

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে স্বপঞ্জয় চৌধুরী

পতনের শব্দ

পতনের শব্দ শুনে দৌড়ে পালিয়ে যাওয়া বনবেড়ালটি আজ নিজেকেই ভাবছে বাঘ। মানুষ আর বাঘের লড়াই শেষে ডোরাকাটা বাকল গায়ে জড়িয়ে কুয়াশার ভেতর দিয়ে বীরদর্পে হেঁটে যাচ্ছে বাঘরুপী মানুষ। বুনো আনারসের গা জড়িয়ে থাকা পদ্মগোখরোর দল এই দেখে ভয়ে নিজেকে নিচ্ছে গুটিয়ে গর্তে। ঘুঘু পাখি এখন আর তার ছানাদের শেয়ালের গল্প বলেনা। তার ছানারা দোপায়ী দেও দেনোর গপ্প শুনতে শুনতে ভয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ট্রিগার থেকে মহাশব্দে গর্জিত হয় গোলা আর শূন্য থেকে ধপাস করে মাটিতে লুটায় বুনোহাঁস। এভাবেই প্রতিদিন পতনের শব্দ আসে ভেসে। আস্তে আস্তে পতিত হতে থাকে স্বপ্ন এই ঘন জঙলার রুপোলী আলো থেকে এখন আর মাছেদের বুদবুদি দেখিনা শুকনো পাতা ভেঙে ভেঙে ওরা আসে প্রতিদিন আদিম শৃঙ্খলতায় নিজেদের পোড়াতে। তোমার চোখেও একদিন পাখির ছবি ভাসবে সেদিন তুমি উড়তে চাইলেও উড়তে পারবে
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register