- 16
- 0
শূন্যতায় শূন্য
শূন্য থেকে বিরচিত ক্ষিতি কত সহস্র শতাব্দী পেরিয়েছে ধ্বংস লীলার অন্তে থেকে।
অলীক রিক্ততা থেকে অনন্ত মহাবিশ্বে, পলকেই এলো সজীব প্রাণ।
মহাবিশ্ব অনুক্ষণে শূন্যতার প্রান্তরে ঘূর্ণনের আমুদে লুকোচুরি খেলায়।
স্বকীয় নিয়ম, স্বকীয় সীমানায়, স্বকীয় রেখায় আপন কর্মে অবলীলাক্রমে।
নিরালোক এই অনন্ত বিশ্ব দীপ্ত, সহস্র মায়াবী জ্যোতিষ্কের প্রভায়।
পুরাকাল থেকে আজ উল্কাপিণ্ড-গ্রহের বিসংবাদ মহাশূন্যের অজ্ঞতায়।
অধিবিদ্যায় শতেক বর্ণনায় অতি তর্কে মেলে না যুক্তিগ্রাহ্য ন্যায্যতা।
নাস্তিকের দম্ভভরা কন্ঠে, শূন্য তত্ত্বের অযৌক্তিক অলীক আজব ব্যাখ্যা।
এই মহাবিশ্বে, হীন গোলকে, হীন রাষ্ট্রে, হীন নগরীতে, হীন মহল্লায়, হীন নিবাসে সর্বজ্ঞের আকন্ঠ মিথ্যা আস্ফালন।
আর বিনাশে ফেরেন তিনি শূন্যতার শূন্য দুয়ারে।
0 Comments.