Wed 30 September 2026
Cluster Coding Blog

গুচ্ছকবিতায় চিন্ময় বসু

maro news
গুচ্ছকবিতায় চিন্ময় বসু

জীবনের পরীক্ষা

রাতভোর নেশা করেও

শখ মেটেনি,

আবার বোতল নিয়ে বসেছে।

লজ্জা নেই।

ডজন খানেক পাতা শেষ,

পদ্য লিখেছে।

ঢরঢরে আধপাগলা বুড়ো

শেষ গোধূলীর বেলায়

এখনো নারী শরীরের

টান রয়ে গেছে

আহা কি কবিতা।


লিভার গেছে,

কিডনী গেছে,

ডায়াবিটিস,

হার্ট গেছে, প্রেসার চড়া।

তাও?



চকমকি

সমুদ্র রাতের

বিদ্যুৎ চমকের মত রূপালী মাছ।

বনের রাতের

বিদ্যুৎ চমকের মত সবুজ পাখী।

শরীরের রাতের

বিদ্যুৎ চমকের মত বরফ অস্থি।

আর বিশ্ব রাতের অন্ধকারের

সব কিছুর মধ্যে

বিদ্যুৎ চমকের মত এই জীবন।


একাংক

ভগ্ন দালানে থামের আড়ালে

শুন্য, ঘুমের মাঝেতে দাঁড়ালে।

তোমার নামের অক্ষরে অক্ষরে

ভিড় করে আসে স্মরণের ছায়াপথ ;

পার হয়ে যাই গহীন মনের

ঘুমহীন অলিগলি।


তোমার চুলের আদিম রসিকতা

চকচক করে, বিদ্যুৎ খেলে,

ভয় লাগে

কেঁপে কেঁপে যায়

প্রিয় হননের আদরের হিংস্রতায়

নিশুত রাতের গভীর কক্ষগুলি।


ঘুমের কালো স্রোতের ধারা

ধ্বংসের মাঝখানে

বয়ে চলে যায়।

শুন্যতা থেকে তোমায় সৃষ্টি করে।


তখনও মাটিতে তিক্ত বুনোট,

বিস্মৃত পথ, ভিজে বালিয়াড়ি,

অন্ধকারের রাত । সাগরের ডাক।

অন্ধ সাগর, সাগর তো রাতচরা,

বালুচরে চরে,

কেশর উঠলে ফুলে

উঠে, পড়ে , আগে বেড়ে,

ক্রুদ্ধ ঝাঁপিয়ে  

হৃদয়ে আঘাত করে ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register