Wed 07 October 2026
Cluster Coding Blog

কবিতায় সুমিত মোদক 

maro news
কবিতায় সুমিত মোদক 

চিনতে পারছেন 

আমাকে কি চিনতে পারছেন , মহর্ষি !

আমি আপনার অমর সৃষ্টি মহাভারতের 

বিদুরের মা ;

আমি সেই সেবা-দাসী , 

হস্তিনাপুরের অন্দর মহলের ;

আমি সেই আধার ,

যার গর্ভে আপনার ঔরস জাত সন্তানের 

জন্ম-কথা ;

অথচ , আপনার মহাভারতে আমার কোনও 

নাম নেই , স্থান নেই ;

নেই কোনও সামান্যতম নারী-সম্মান ;

কেবল মাত্র আমি সেবা-দাসী বলে !


সাড়ে পাঁচ হাজার বছর পরও জন্ম নিয়েছি 

এ ভারতবর্ষে , নারী-মর্যাদা পাওয়ার জন্য ;

আর আপনি বার বার আমাকে করে গেছেন

ভারতবর্ষের সেবা-দাসী , অতি সাধারণ নারী ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register