- 10
- 0
সু
ধনাত্বক আর ঋণাত্মক স্থিতির মাঝে একটা ধ্রুবক বসাও।
কোন বাটন অন ছাড়াই দেখবে আম গাছ
দুলতে শুরু করবে।
ক্ষুধার্ত ইঞ্জিন কোন অনুযোগ ছাড়াই
প্রাপেলার সঙ্গে গল্প শুরু করবে।
যে বেলি গাছে কখনও চাতক বসেনি
আপনার শুকনো উঠানে তার কলতান।
উপচে ওঠা ডাকবাক্স নববধূর মতো হেসে উঠল
দক্ষিণ দুয়ারে আমলকী আমলকী ডাক ।
অনাকাক্ষিত স্বপ্নের মাইক্রো ওয়েভ
হেসে ওঠে নাটকের এলিয়নের মত ।
যখন নাগরিক নায়িকা তোমার জন্য রাতের কাঁথা হয়ে ওঠে।
একটি অসংযত সহজ ধাঁধা
পালকি আসে পালকি যায় পালকি সৎ
কে অমিত্র কেবা দ্বিত্ব কি সঙ্গত।
বাসা কি ছিল ছিল কি আদৌ হারামী ভাম
জমাট মেধা জমেই ক্ষীর ট্রাফিক জ্যাম।
মাছের চোখ মাছেরা জানে আনন স্থির
কে গদ্দার কত টাকার পরম বীর ।
পালকি আসে পালকি যায় পালকি ভূষ
বাজি কে ধরে পাজি কতটা সোনার তুষ।
বাহ্যে নীল বমিও নীল চমকে সুখ
নীল জামা গায় নীল না হলে দেবে ফুড়ুৎ।
ফেরা
তোমার জন্য বাসমতি চাল তোমায় বলি
কে ছাই দিল চন্দ্রকলা বোমায় বলি।
ভাসতে থাকে আকাশ বাতাস হুশিয়ারি
প্রসব কান্না উগরে দিচ্ছে সাঁজোয়া গাড়ি।
তোমার জন্য উদ্বিগ্ন তেজপাতা গাছ
চারপাশে দেখ উল্লসিত কবন্ধরাজ।
বাঁশ বাগানের মাথার উপর স্বচ্ছ চাঁদে
তরুণ কবি কেন জড়ালো মৃত্যু ফাঁদে।
বাড়ি ফেরো সুচিন্তিত বাজে একটা
তুমি এলে কই ফিরে এলো খালি ব্যাগটা।
ফিসফিসানি রক্ত কিতাব স্তব্ধ পাড়া
এখনও আছে লরেটো মোড়ে দাঁড়িয়ে লারা।
0 Comments.