Fri 26 June 2026
Cluster Coding Blog

কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

maro news
কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

হে নীলাচল—

পূর্বজন্মে তোমার সাথে 

আমার কোনো শত্রুতা ছিলো না।

তাই তুমি দূরেই থাকো

অথচ দৃশ্যমানতার আওতায় 

তোমার বিপুল অবয়ব

যেন শুভাকাঙ্ক্ষী হয়ে 

সতত বরাভয় দানো।


আমার আকাশ মেঘে ছেয়ে গেলে

অদৃশ্য হয়ে যায় অস্তিত্ব তোমার।

আমি শুনি অচেনা কোনো 

উপত্যকার হাহাকার ধ্বনি—

সময়কে নদী হতে দিয়ে

আমি বুজে ফেলি চোখ।


যত গাছ মিলে কেশদাম জটাজুট

সিঁথির মত পথরেখা বেয়ে

অবশিষ্ট রোদ মাখা ক্লান্ত ডানার

একাকী বলাকা ফিরে গেলে

দিনান্তে নেমে আসা আঁধারের শ্রী

কেন যে হারায়— তোমার বুকে 

জ্বলে উঠলে জোরালো-আলো!

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register