Fri 13 November 2026
Cluster Coding Blog

কবিতায় নবকুমার মাইতি

maro news
কবিতায় নবকুমার মাইতি

ও মেয়ে, আমি তোর পিতা 

হঠাৎ একটা আর্তনাদে কঁকিয়ে উঠা স্বর 

ভেসে এলো ভিড়ে ভরা চলন্ত বাসটা থেকে 

তাকিয়ে দেখলাম -একটি তরুণী, অষ্টাদশী 

মনে মনে বললাম:

ও মেয়ে তুমি আমাকে সেই মন্ত্রে

অভিশাপ দিও, আমি তোর দেহ লিপ্সু ন ই

আমি তোর পিতা, সেই আমি 

তোর আত্মার পরমাত্মিয়


সময়ের সরণিতে ভিড় ক্রমশঃ বাড়ছে 

জগৎ সংসারে, উপাসনা আজ 

পণ্য হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে রূপা - সোনার হাটে 

জননী, ভগিনী,জায়া,সব সম্পর্ক 

ছাড়িয়ে নারী পুরুষের রসায়ন কেবল যৌনতায় 

কিন্তু আমি তোর পিতা,ও মেয়ে 

পুরুষ হলেও শব্দ - ব্রহ্মের 

নিত্য পূজা করি, শুধু এই বিশ্বাস টুকু 

রাখ, আমি তোর আত্মার পরমাত্মিয় 


ওরে মা, আমার সকাতর প্রার্থনা রাখ 

তোর উদ্ভিন্ন যৌবনের প্রতি বিন্দুমাত্র 

ভ্রুক্ষেপ করি না।এ জীবনে নারীবাদ থেকে 

বেরিয়ে এসে তুই স্বয়ং সিদ্ধা দেবী হয়ে ওঠ

চিন্ময়ী,অযোনিসমভবা রূপে দেখা দে


ঐহিকের সব সাধ ভুলে জড়িয়ে থাকতে চাই 

তোর আত্মার সেই অযৌনশরীর,,,,,

যাকে ছুঁয়ে দেখা পরম সাধকের কাজ 

অষ্টাদশী বালিকা,তুই পরম নিশ্চিন্তে ঘুমো

নিঝুম রাতের অন্ধকারে, আমার আদরিনী মা

সেই আমি তোর পিতা 

তোর আত্মার পরমাত্মীয়।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register