Mon 31 August 2026
Cluster Coding Blog

কবিতায় দ্বৈপায়ন নাগ

maro news
কবিতায় দ্বৈপায়ন নাগ

পুরুষ-এক নীরব যোদ্ধা

পুরুষ মানেই ইস্পাত নয়, ভাঙা স্বপ্নেরও ক্ষত থাকে,

হাসি মুখে লড়াই করে, ভিতরটাতে ঝড় যে ঢাকে।

চুপচাপ সব সহ্য করে, বোঝা হয়ে দাঁড়ায় না,

নিজের দুঃখ লুকিয়ে রাখে— “আমি ভালো” বলে তা।


পরিবারে সে ভরসা যেমন, তেমনি সবার আশ্রয়স্থল,

দিনে রোদে খেটে খাওয়া, রাতে থাকে না কোনও বল।

বুকের ভেতর ভয় যে থাকে, তা কেউ দেখে না কভু,

তবু শক্তির মুখোশ পরে— হাঁটে জীবন নদীর তবু।


অন্যায়ের অভিযোগ পেয়ে, তবু মাথা নত করে না,

ন্যায়ের পথে দাঁড়ালে সে— সত্যকেও ভয় করে না।

নীরবতার সেই যোদ্ধাদের আজকের দিনে জানাই প্রণাম,

তাদের ঘামেই গড়ে ওঠে পরিবার, সমাজ, দেশের সম্মান।


পুরুষও মানুষ— এ সত্যটি যেন ভুলে না যায় কেউ আর,

তার সুখ–দুঃখ, চোখের জল— সবটুকুই সমান অধিকার।

আন্তর্জাতিক পুরুষ দিবসে, উঠুক নতুন মানবতার ডাক

পুরুষের পথচলায় হোক শ্রদ্ধা, ভালোবাসা, শক্তির পাক।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register