Tue 26 May 2026
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

রামমোহন , বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এদের গোড়া থেকেই কোন গোঁড়ামি ছিল না । বিদ্যাসাগরের ছিল গোঁ । তাতে গোঁড়ামির ছিটেফোটা নেই । না হলে আজো সমাজের উপরতলার বিকৃত লালসার শিকার হয়ে থেকে যেত মেয়েরা । রামমোহন তো গোড়া থেকেই গোঁড়ামির বিরুদ্ধে । রবীন্দ্রনাথ সারা বিশ্বের ভালোটুকু নিয়ে বিশ্বভারতী গড়তে চেয়েছিলেন । তাঁর মত আন্তর্জাতিক মহামানব এই পৃথিবীতে কজনই বা এসেছেন । আজ এই আঁধারে দাঁড়িয়ে বারবার সেই আলোর দিকেই তাকাই । আধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়ে গোঁড়ামির আঁধারকে বড় ঠুনকো লাগে । বলছি আমরা এগিয়েছি আসলে মৌলিকতাকে বির্সজন দিয়ে মজে আছি সভ্যতার নকলনবিশিতে যা চকচকে তবে তা হাস্যকর তো বটেই । 

এরা আজ থাকলে কি বলতেন কে জানে ।

আলো আসুক। 

ইন্দ্রাণী ঘোষ ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register