Wed 07 October 2026
Cluster Coding Blog

কবিতায় কাজল দত্ত

maro news
কবিতায় কাজল দত্ত

শুধুই তোমার জন্য 

মনটা বড়ই আকুলি বিকুলি করে 

তোমায় পাওয়ার তরে।

একবার তোমাকে পেলেই 

জীবনটা হবে ধন্য! 

কি করে তোমায় পাই বলতো? 

আমি যে অতি নগণ্য! তবুও

 অনন্ত পথ হেঁটেছি শুধু 

তোমায় পাওয়ার জন্য!

প্রয়োজনে আরো কয়েক যোজন পথ 

তোমার হাত ধরে হেঁটে যেতে রাজি 

শুধুই তোমাকে পাওয়ার জন্য।

কত পাহাড় সাগর নদী তেপান্তরের 

মাঠ পেরিয়ে আকাশ ছুঁয়েছি শুধু 

তোমায় পাওয়ার জন্য। তবুও 

তোমার মন ছুঁতে পারলাম না এখনো। 

জানিনা কবে তোমায় পাবো!

তবুও একলা পথে তোমার সাথে 

নিরন্তর হেঁটে যাবো।

হয়তো দিনের শেষে রাতের

 আঁধারে এসে তোমায় পাবো।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register