- 11
- 0
পৃথিবী আবার শান্ত হবে
পারমাণবিক বোমার উপর বসে আছে
একটা আস্ত পৃথিবী, সমগ্র জীবকূল
একটা সুবিন্যস্ত মানব শৃঙ্খল
চারিদিকে হা-হতোসমি,পথ নেই,,,,,
ডাইনোসরের বিস্ফারিত চোয়াল , সমুদ্রের
ভয়াল গর্জন, কোথায় পালাবে এ গ্রহের জীব
কোথায় শান্তির ললিত বানী?
ইরান, ইজরায়েল, প্যালেস্টাইন
সর্বত্র ই পারমাণবিক আস্ফালন
আকাশে ট্যাঙ্ক, টর্পেডো, যুদ্ধ বিমান
অক্ষ শক্তি ক্রমশঃ ভীত, আতঙ্কিত
সর্বত্র ই চলছে ধ্বংসের মহড়া -
মানব নিধন যঞজ, স্থিতধি মানুষ অচল আয়তন
জল স্থল অন্তরীক্ষে পাক খাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী
শান্তির সুরধুণি শুকিয়ে কাঠ
ক্রমাগত হারিয়ে যাচ্ছে অশোক পৃথিবীর ঠিকানা
মানব মানবীর প্রেমের ফাগ আজ কৃষ্ণ বর্ন
ভয়ঙ্কর জ্বর তপ্ত মেদিনী, সাথে জননী জঠর
এক দিকে উষ্ণায়ন অন্য দিকে সুনামী
ঐশী মায়ায় আমরা আবদ্ধ হতে চাইনা
শান্তির শুভ্র পারাবত আর ওড়েনা আকাশে
শুধুই লোভ আর লাভের ইকুয়েশন!
শ্রী রাধার পরনের শাড়ি আর নীলাম্বরা নয়
রক্তামবরা। শ্মশান এবং কবর স্থানে
ক্রমাগত ডানা ঝাপটায় বুভুক্ষু শকুন
শৃগালের গগন ভেদী চিৎকার হৃদয়ে মোচড় দিয়ে ওঠে
বিমূঢ় বিস্ময়ে বসে থাকি,অমা রাত্রির শেষে
আকাশে চাঁদ উঠবে, পৃথিবী আবার শান্ত হবে!
0 Comments.