Thu 14 May 2026
Cluster Coding Blog

ছড়ায় প্রণব কুমার বসু

maro news
ছড়ায় প্রণব কুমার বসু

বৌমা 

রূপে গুণে সরস্বতী 

মেয়েটি খুবই শান্ত 

এমনটা যে হবে পরে 

কে আর কবে জানতো - 


ভীষণ রেগে হাঁটাহাঁটি 

মুখটা থাকে বেঁকে 

ফেসবুকেতে কাটায় সময়

ভূতের ছবি এঁকে -


ডোবারম্যানের বাচ্চা পুষে

রাখে নিজের সঙ্গে 

ধারে কাছে ঘেঁষতে গেলে

ঝঞ্ঝা ওঠে বঙ্গে -


কুরিয়ারে আসছে খাবার 

দেখে নানান বিজ্ঞাপন 

ঘুমের চোখে ঘোরাঘুরি 

এ সি চলে সারাক্ষণ -


কাপড়চোপড় কাটাছেঁড়া 

ছোট কিংবা ভীষণ বড়

এসব পরেই ঘোরাফেরা 

ভয়ে সবাই জড়সড় -


মাথার চুলে রং লাগানো 

কখনো হলুদ - কখনো লাল

মুখে যখন ফোটে কথা 

সবাই ভাবে দিচ্ছে গাল -


"নেটফ্লিস্ক" আর "হ‌ইচ‌ই" রোজ

চলছে ঘরে - কাটছে দিন

এমনটা সব চললে পরে 

সবার আগে খবর নিন।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register