Sat 19 September 2026
Cluster Coding Blog

সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে সোনালি পর্ব - ৭

maro news
সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে সোনালি পর্ব - ৭

৭

তিনি চুন চুন কে অতি সুন্দরী, বিলিতি ডিগ্রিধারিনী, অতি স্বচ্ছল পরিবারের, আল্লাদী বিজনেস উওম্যানদেরকে ডেকেছেন। ছেলের পছন্দ সম্বন্ধে একটা আন্দাজ আছে তাঁর। 


সুন্দরীদের একজনের ফ্লোরিস্ট হিসেবে ফ্যামিলি বিজনেসে শেয়ার আছে। 

এই হোটেলের নিচের ফ্লোরে নিজেদের দোকান খুলতে চায়। 


আরেক জনের অ্যারোমা থেরাপির ব্র‍্যান্ড আছে। 

স্পা সহ স্যালোন খুলতে চায় হোটেলের সাথে টাইআপ করে। 



বিকেল সাড়ে পাঁচটা। 

রনি ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে থাকে। 

এই মহিলা তার বিজনেস পার্টনার হবেন বলে এসেছেন ? 

এঁকে দেখে ত সুপার মডেল বা ফিলিম অভিনেত্রী মনে হয়। 

অসাধারণ চুলের কাট। মাপা ভুরু। সাটিনের মত চামড়া। পারফেক্ট আই লাইনারে আঁকা চোখ। ফিগার একেবারে মেপে ছত্রিশ চব্বিশ ছত্রিশ মনে হচ্ছে। নইলে এই মিনি স্কার্টটায় ঢুকতে পারতেন না। পায়ের ইন্টারন্যাশনাল ব্র‍্যান্ড জুতোর পেন্সিল হিলটা প্রায় তিন ইঞ্চি। টক টক আওয়াজে হেঁটে এসে রিসেপশনে রনির সঙ্গে হ্যান্ড সেক করে গেছেন মহিলা। 

এখন মেন গেটের কাছে গেছেন হোটেলের স্টাফ গৌতমকে নিয়ে। গাড়ি থেকে নিজের লাগেজ নামাতে। 

ইনি হোটেলের নিচে স্পা আর বিউটি স্যালোন খুলতে চান। 

হাঁসফাস করতে করতে ঢোকে গৌতম। ঢাউস সুটকেস, ডাফেল ব্যাগ, বাস্কেট। 

সামনে মহিলা হেঁটে আসছেন হাতে ছোট্ট ভ্যানিটি ব্যাগ নিয়ে হাসি হাসি মুখে। মনে হচ্ছে র‍্যাম্পে ক্যাট ওয়াক করছেন। 


রনি ভাবে অন্তত বাস্কেটটা ত নিতে পারেন ছেলেটার হাত থেকে? 

রনির সামনে এসে সমান আর ঝকঝকে দাঁতের বিজ্ঞাপন মেলে ধরেন মহিলা। 

ওনার নাম মনোলীনা। 


রনি এই অপূর্ব সুন্দর মুখখানার সামনে কেমন ভ্যাবলা হয়ে যায়। 

বিদেশি সুগন্ধি ভেসে আসে মনোলীনার ক্লিভেজ দেখানো কালো টপের দিক থেকে। 


-হাই। 

হাত বাড়িয়ে ঘাড় কাত করে তাকান সুন্দরী। 

—- আপনিই রনদেব ? 


হ্যাঁ হ্যাঁ, বলে হ্যান্ড সেক সারে রনি। 

হাতটা না ছেড়েই সুন্দরী বলেন, আ প্লেজার টু মিট ইউ। 

মনে হয় আমাদের পার্টনারশিপটা সাকসেসফুল হবে, কি বলেন? 


মুখে চওড়া হাসি টেনে এনে লিফটের দিকে হাত বাড়ায় রনি, নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন আপনার ঘরে যাওয়া যাক। 


অফ কোর্স। 

এক গাল হেসে পা বাড়ান মনোলীনা। তারপর ঘাড় ঘুরিয়ে তাকায়। 

—- আপনি? 

আপনি সঙ্গে আসছেন তো? 


গলা খাঁকারি দেয় রিসেপশনে দাঁড়ানো মায়া। 

ঘোর কাটিয়ে রনি বলে, অবশ্যই, আপনি একটু ফ্রেশ হয়ে নিন। আমি আসছি। 

বলিউড তারকার মত মোনালিসা হাসি হেসে মনোলীনা বলে, আমি অপেক্ষায় থাকবো।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register