Tue 26 May 2026
Cluster Coding Blog

কবিতায় সুমিত মোদক 

maro news
কবিতায় সুমিত মোদক 

রোদ্দুর মাখি

মাটির উঠানে বসে শীতের রোদ্দুর মাখে

আমার ঠাকুমা , এখনও…

নক্সী কাঁথায় আঁকে ফেলে আসা দিন গুলি ,

আমাদের শৈশব , কৈশোর …

পাশের বাড়ি থেকে ছড়িয়ে পড়ে

জ্বাল দেওয়া খেজুর গুড়ের ঘ্রাণ , লোকগান ;

হলুদ গাঁদা ফুলের উপর প্রজাপতি এসে বসলে

মনে পড়ে যায় স্কুল জীবনের প্রিয় বান্ধবীর

স্বপ্নাতুর চোখ দুটি , লাজুক হাসি ;

ঠিক যেন নদীর চর মাটির মতো ;

আজও আমার মাটির উঠান ;

এখানে আজও শীতের সকালে রোদ্দুর মাখি

হারিয়ে যাওয়া পুরানো দিনের মতো করে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register