Mon 31 August 2026
Cluster Coding Blog

কবিতাগুচ্ছতে সন্দীপ রায় নীল

maro news
কবিতাগুচ্ছতে সন্দীপ রায় নীল

(১) জীবন

তাপ ছুঁয়ে থাকি অথবা

পুন্যশ্লোক


চারিদিকে ভাগাড়,চিল শকুন

গোল হয়ে নেমে আসে

পর্যাপ্ত ভোটের জন্য।

রাষ্ট্রনীতির পাঠ পড়ায়

বেমক্কা শ্বাপদ।


আমি,মাটি কামড়ে থাকি

অহল্যা সাজি,সার্কাসে

অথচ

মুক্তি খুঁজি না।


(২) সংসার 


সন্ধ্যে গাঢ় হয়ে এলে

চুলার পাশে,

আটায় নুন আর পানি মেশায়

সংবেদনশীল হাত,যেন

আব্বার হাড় ভাঙা খাটনি মিশে যাচ্ছে,ক্রমশঃ।


গনগনে আঁচে রুটি সেঁকে নিতে নিতে

মায়ের যন্ত্রনা ফোসকা হয় রুটির গা'য়..


তাপে কাঁচা রুটির দুপাশ হঠাৎ ফুলে উঠলে,

তাতে আস্ত একটা সংসার লেখা থাকে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register