- 10
- 0
অসফল
বার বার লেখার চেষ্টায় অসফল হয়ে
যখন কি করব তাই ভাবছি
তখন মনে হল কিছুদিন কোন কিছু লেখার
চেষ্টা থেকে বিরত থাকলে হয়ত
কোনো গভীর চিন্তার দ্বার খুলে যাবে কোনো অনুপ্রেরণায় লেখা হয়ে যাবে
একটি মনের মত কবিতা।
সময় ঘড়িতে বাজতে থাকে পাশের জানালাতে উপোসী কাক এসে বসে খাদ্য চায়
আজকাল শহর পরিষ্কার রাখার ধান্ধায়
প্লাস্টিকে মুড়ে উচ্ছিষ্ট ফেলার চল
কাকেদের খাদ্যের খুব অভাব।
এর ভেতর দুর থেকে ভেসে আসা বিসর্জনের ডাক শোনা যায়।
কিছুই লিখে উঠতে পারি না ।
0 Comments.