Mon 04 May 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে শমীক জয় সেনগুপ্ত

maro news
কাব্যানুশীলনে শমীক জয় সেনগুপ্ত

ভীতু

সব কিছু থেকে গুটিয়ে যেতে যেতে কেমন একটা কেঁচোজন্ম হয়েছে আমার পায়ের শব্দ শুনলে ভয় পাই শরীরে বসন্ত এলেও ভয়, না এলেও। কারা বলেছিল খাসা লেখো!
তারপর, ঘুমের ভিতর থেকে আরো কত যুগ আর নক্ষত্রের চলে যাওয়া কাঁচের পেয়ালায় রঙহীন বুদ্বুদ ওঠা জলে ডুবে যেতে যেতে কয়েকটি অক্ষর ভেসে ওঠে জলে ধোয়া, সদ্যস্নাতা আবছা অক্ষর
আমি পড়ি না পাছে পূর্বজন্মের কবির ভূত এ জন্মেও ধাওয়া করে কলমে মরচে পড়ুক, পাতারা লালচে হয়ে কেঁপে যাক কেটে কুঁচি কুঁচি করে দিক উঁই তবুও লিখতে গেলে ভয় হয়
কে জানে কোথা থেকে ফের যদি লেখা ছেড়ে যায়!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register