Fri 18 September 2026
Cluster Coding Blog

কবিতায় বিক্রমজিত ঘোষ

maro news
কবিতায় বিক্রমজিত ঘোষ

অতীতকে ভেবে

শ্যামলী, আমি শুধু তোমাকে নিয়েই থাকতে চেয়েছিলাম তোমার মধ্য দিয়েই খুঁজে পেতে চেয়েছিলাম বাইরের জগৎটাকে - তোমার চোখ দুটোর দিকে তাকিয়ে মনে পড়ে যায় অতীতের কথা। শ্যামলী, আজও আমি তোমার ছোঁয়া পেতে উৎসুক হয়ে থাকি - শুধু ভাবি, যেদিন তুমি আমায় প্রথম ছুঁয়েছিলে সেদিন আমি আবিষ্কার করেছিলাম নতুন এক পৃথিবী - আজ সেই পৃথিবীটা আমাদের কাছে অজানা হয়ে গেছে। শ্যামলী পারবে কি ফিরিয়ে দিতে সেই হাসি- ঠাট্টার দিনগুলো - পারবে কি তুমি ফিরে আসতে? এসব ভাবতে ভাবতে মনের মধ্যে বয়ে যায় এক নিস্তরঙ্গ কোলাহল।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register