Fri 18 September 2026
Cluster Coding Blog

বর্ষায় প্রেম সংখ্যার কবিতায় আলো বসু

maro news
বর্ষায় প্রেম সংখ্যার কবিতায় আলো বসু

শ্রাবণের গগনের গায়

শ্রাবণের বাইশ এলেই কোথা থেকে যেন সেই পাখি আসে ঘুমের মধ্যে চলতে থাকা জীবনটাকে ঠুকরে দিয়ে বলে ---‘’ আজ কি তবে আমার দিন ?’’ আমিও ছাড়বার পাত্র নই এমন দিনে যখন শ্রাবণ জলে স্মৃতিপাথর ছুঁড়ছি আর জীবন স্মৃতির পাতা উঠে আসছে তরঙ্গে তরঙ্গে , ভেসে উঠছে সেই ছবি ---ভেতর ভাঙছে পুত্র শোক আর বাইরে জ্যোৎস্নার হাসি ফেটে পড়ছে
শোক কিছু না , মোমবাতির কাঁপা কাঁপা মুদ্রার দিকে এগিয়ে আসা একটা ফু ….. যা যা ! বেহায়া পাখি , জানিস না তুই কতটা গায়ে পড়া জীবন ! মৃত্যুর দূরবীনে চোখ রাখলে হেলাফেলার প্রতিবেশী এখন তো আমি নাম না জানা পালং পাতা রং ঝোপেরও ডাক নাম দিতে ছুটব !
পাখি তুমি অন্য কোনদিন এসো , বাইশে শ্রাবণ অন্তত আমাকে মৃত্যুভয় দেখিও না !
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register