Fri 18 September 2026
Cluster Coding Blog

বর্ষায় প্রেম সংখ্যার কবিতায় সোনালি

maro news
বর্ষায় প্রেম সংখ্যার কবিতায় সোনালি

গদ্য

কবিতা আমাকে ছেড়ে চলে গেল বলল, কি হবে বল এ সময়ে শব্দ বর্ণ বাক্য নেড়ে চেড়ে যতসব আশালতা যন্ত্রণার ফুল প্রজাপতি দেশ কাল পাত্র নিয়ে যত কথা যত ব্যথা বিচ্ছেদের মীড় যত যত ব্যক্তিগত শোক, ভাঙা মন অকারণ সেই কথা বলা। মতামত যুগ যুগান্তর এ দেশ প্রান্তর হু হু বুদ্ধিজীবী শব্দকল্প নিয়ে আদৌ দরকার আছে? কার কাছে এত কথা বলা? ঊষর জীবনপ্রান্তে গোধূলিকে ভালবেসে চলা একা পথে শুধু দৃষ্টি পেতে রাখা নেহাৎ গদ্যের বাঁকে সজ্জাহীন ঋজুতার পথে শুকনো পাতাওড়া দিনে পায়ে পায়ে পরবাসে চলা।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register