Thu 17 September 2026
Cluster Coding Blog

।। বন্দে মাতরম ।। সম্পাদকীয়

maro news
।। বন্দে মাতরম ।। সম্পাদকীয়

বন্দে মাতরম

এ শব্দের কোন জাতি ধর্ম ভেদ নেই। বন্দে মাতরম। মাকে বন্দনা করি। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। মা তুঝে সালাম। তুমি অন্ন মুখে তুলে দিলে… তুমি আমার দেশের বিভিন্ন প্রান্তে অজস্র কারুকাজ আঁকা অতি আরামের বস্ত্র দিলে, বিশ্বের বাজারে যা অতি মহার্ঘ্য। তুমি আরামের জল বায়ু উত্তাপ দিলে। তুমি অনায়াসে প্রাপ্ত শস্যের হাজারো রকম দিলে। তুমি সুর তাল ছন্দ দিলে। আর প্রাকৃতিক সৌন্দর্য ? তার তো কোন তুলনাই হয় না। মরুভূমি হোক বা পাহাড়, অরণ্য হোক বা সবুজ পলিতে ঢাকা সমতল, এমন ফুল ফল পাতার সমারোহ কটা দেশের মানুষ দেখতে পান? তবু, এমন দেশ কে আদর করি না? তবু " ফোরেন ট্রিপ " " ফোরেন ব্র‍্যান্ড " না হলে জাতে ওঠা যায় না ? বিদেশি লোক কি অবজ্ঞায় নাক শিঁটকিয়ে বলে, " কলোনিয়াল মেন্টালিটি "। কি দিয়েছি দেশ কে? কি করেছি এমন অসাধারণ সুন্দর আর আরামের স্বদেশকে রক্ষা করতে ? আমি ত কিছুই করতে পারিনি তেমন। আপনি ? আসুন প্রণাম জানিয়ে ক্ষমা চাই আজ, মায়ের কাছে, আর সেই অজস্র তরুণ প্রাণের কাছে যারা বীভৎস অত্যাচার আর রক্তাক্ত যন্ত্রণার মূল্যে কিনে রেখে গেছে স্বাধীনতার মূল্যবান দিন।
মা তোমায় বন্দনা করি।
বন্দে মাতরম।

সোনালি

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register