Thu 17 September 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে সুকৃতি সিকদার

maro news
কাব্যানুশীলনে সুকৃতি সিকদার

ট্রাজিক দেবতা

এর থেকে বড়ো ট্রাজেডি কী হতে পারে, ভাঙ্গা এক প্লেটের উপরে রাখা আছে হৃদয়ের ভোগ আর দেবতা জেগেছে সব অপমান ভুলে! সেথায় অলিন্দ জ্ঞান নেই এবং নিলয় জ্ঞানও, নীলাভ রক্তের ধূয়ে যাওয়া বোধ নেই, শুধু এক বয়ে যাওয়া ধমনীতন্ত্রের মতো… জেদি লৌহ ফল সব জানে, হঠাৎ ফিনকি দিয়ে উঠতেই বাইরে বেরিয়ে পড়ে প্রেম। আমি বাজি, আমার সমস্ত কিছু বাজে। শঙ্খের উলঙ্গ সুর বাঁশিকে ধ্বনিত করে ঢেউয়ে। ট্রাজিক দেবতা জানে সব এইসব অসহায় নদী যতো বেশি চুপচাপ, ততো বালির রচনা লিখে আসে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register