Thu 17 September 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে জ্যোৎস্না রহমান

maro news
কাব্যানুশীলনে জ্যোৎস্না রহমান

মনুষ্যচরিত

কবেই মারা গেছি। মনুষ্যত্ব থেকে ভূতে রূপান্তরিত; মানুষ নামক জন্তুর ঘাড়ে বসি, মাথার খুলি খুলে পরীক্ষা নিরীক্ষা চালাই : হাতে কাঁচি, সামনে ব্রেনের জটিল কানেকশন, প্রথমে হৃদয়ের তার কেটে জুড়ে দিই পাকস্থলীতে ; ক্ষিধে পেলে খুবলে খাই সততা তারপর, ঘিলুতে হিংসা-বিদ্বেষ মিশিয়ে সেলাই করে পরিবেশন করি দেশের পাতে আমি তো কবেই মরে ভূত। বাস করি পুরুষ নামক জন্তুর চোখে, নখে, দাঁতে... দৃষ্টিকে নগ্ন করে চেটে খাই নারীর দেহ, নখে ধার দিয়ে খুবলে খাই নরম মাংস, দাঁতে বিষ জমিয়ে সাপে রূপান্তরিত হই- ফণা তুলি, বারংবার ছোবল বসাই । আদালতে চিৎকার করে সব সত্যি বলি কিন্তু বিচারক ভূতের অস্তিত্ব বিশ্বাস করে না।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register