Thu 17 September 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে সুপ্রভাত মেট্যা

maro news
কাব্যানুশীলনে সুপ্রভাত মেট্যা

ক্ষুধার্তের সন্তানের জন্য

প্রচলিত আড়াল সরে গেলে পরিষ্কার লাগে সব।
বিস্ফোরক আলো এসে পড়ে ধুলায়।
সকাল হয় ক্রমশ জানলার পাল্লা খুলে গিয়ে
আর বালক হয় সময়।
বিগলিত গল্প ও সমুদ্রের ধারা বয়ে যায়
অন্ধের চক্ষু বেয়ে, উঠে আসে লেখা।
কষ্টস্নাত পথ। লবন শ্লোক, ধুলো,
দুইদিকে তালবৃক্ষের ছায়া, আর বাবলা সারির
কন্টক পাহারায় পথিক হেঁটে যায় দূর।
ধানের গন্ধে ক্ষুধা বেড়ে ওঠে তার।
দুপুর ছুঁই-ছুঁই আকাশ মাথার উপরে।
গনগনে আগুনের হালকা হাওয়া গায়ে এসে লাগে।
ধোঁয়ার চোখ, লক্ষ্যপূরণের জীবন,
রোজ একটা মিটে না-যাওয়া ক্ষুধার্তের সন্তানের জন্য
পিতা সমৃদ্ধ হৃদয়ের জল ছড়াতে ছড়াতে
অন্ধকার সমষ্টির শীর্ষ দেশের এক রাজার কাছে পৌঁছে যায়।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register