Wed 12 August 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে শুভ্রব্রত রায়

maro news
কাব্যানুশীলনে শুভ্রব্রত রায়

সাল (২০১৮)

জীবনের পথে কত সাল এলো গেলো, কিন্তু এই সাল শুরুতে মানুষ চেনালো। এই সাল বাস্তব জগত দেখিয়েছে, কে কত আপন হয় তা শিখিয়েছে। ভেবেছিলাম সব মানুষের মনোভাব হয় ভালো, কিন্তু এই সাল জানালো সব মানব নয় যে ভালো। জেনেছি বিপদে পাশে থাকলে থাকতে হয় কৃতজ্ঞ, কিন্তু এই সাল দেখালো কিছু মানুষ হয় অকৃতজ্ঞ। চেনালো কিছু মানুষ পরিধান করে আছে মুখোশ, উপরে পরিধান করেছে ভালো মানুষের খোলস। প্রতিটা সাল কাউকে না কাউকে কিছু শিখিয়ে যায়, কিছু মানুষদের চিনিয়ে যায়। কত সাল একের পর এক আসবে যাবে, কিছু ভালো মন্দ স্মৃতি দিয়ে যাবে। আমি কখনোই ভুলবো না এই কাল, জীবনের প্রতি মুহূর্তে মনে থাকবে এই সাল।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register