- 11
- 0
ভাতের থালা
যারা কবিতায় নেই তাদের কবিতাগুলো সহজ পথে হাঁটে
তাদের পোশাক ঢিলেঢালা আবার কখনো বেশ আঁটোসাঁটো
তাদের পরিবার তাদের আঁকড়ে ধরে, বুঝতে দেয় না যন্ত্রণার তাৎপর্য...
একাকিত্বে হেটে এসে যারা নিঃস্ব,যারা নিজের মধ্যে নিজেকে খুঁজতে গিয়ে হারিয়ে যায়, সেই নিরুদ্দেশের পথে কবিতা আসে শূন্যতা নিয়ে
রেখে যায় চিরন্তন, শাশ্বত জীবনে বেঁচে থাকার আর্তি
0 Comments.