Sun 11 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

maro news
হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

বিদ্যাসাগর 

বিদ্যাসাগর, বিদ্যাসাগর 

নয়তো শুধু বিদ্যার সাগর 

ছিলেন যে দয়ার সাগর 

দয়ার দানে রত্ন আকর !


 

তেজে যেন গো সূর্য সম 

রসের আধার মনোরম

বাঙলা ভাষার পিতৃসম 

মাতৃভক্তিতে বিরলতম!


 তোমার চরণ যূগল পূঁজি

অন্তরতলে অহরহ খুঁজি 

কতটুকু তোমারে বুঝি

অকুল পাথারে যুঝি!

 


Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register