- 19
- 0
রূপকথা
রূপকথা নয় নয়
রূপকথা নয়
রূপকথা লিখতে যে
চাই রে হৃদয়।
ছোটদের বাগানেতে
খেলা করে যারা
সরল মনের খোঁজে
দিশাহারা তারা,
খুঁজে নেয় প্রাঙ্গণে
চুপে ফোটা ফুল
আমোদিত সুবাসেতে
মাতে অলিকুল।
ছোটদের হাতে হাতে
হাতে হাত ধরি
সারাদিন মাঠে ঘাটে
চল খেলা করি।
0 Comments.