- 6
- 0
হামদো ভূতের ইলিশ চুরি
অনেক অনেক দিন আগে এক শাকচুন্নি কদমতলা গ্রামের শেষে শেওড়াগাছের মগডালে বাসা বেধেছিল সপরিবারে। তার বিয়ে হয়েছিল হামদো ভূতের সঙ্গে। তাদের দূটি ছোটো ছোটো ছানা ছিলো কুচু আর মুচু। কুচু হলো একটা ছেলে ভূত আর মুচু মেয়ে পেত্নী। ভাই বোনে এখন সন্ধ্যা হলেই এক সঙ্গে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। নিজের নিজের পেট ভরলে রাতের শেষে বাড়ি ফিরতো। তাদের বাবা মার কাছে।সারাদিন বাবা ও মায়ের কোলের কাছে শুয়ে ঘুমিয়ে পড়তো।
একদিন সন্ধ্যার পর রাত্রি একটু হতেই কুচু মুচু খাবারের খোঁজে বেরিয়ে কিছু ক্ষণ পরে ফিরে এসে বাবা মার কাছে হাত পা ছূড়ে ছূড়ে কান্না জুড়ে দিল।
শাকচুন্নি জিজ্ঞেস করলো, এ্যাই এ্যাই কি হোলো রে তোদের? হামদো
জিজ্ঞেস করলো, কুচু মুচু কি হয়েছে!
তখন মুচু নাকি স্বরে বলে,
"আমরা ইলিশ খাবো,
তবে আমরা চূপ করবো।
কি সুন্দর ইলশের গন্ধ
তবেই হবে কান্না বন্ধ।"
শুনেই তো হামদো ভূতের মুখ হাসিতে ভরে গেলো। বললো, চূপ কর্, চূপ কর্ তোরা। আমি যাবো আর আসবো। তা তোরা ভাজা খাবি না, কাচা খাবি!
কুচু আর মুচু একসাথে বললো,
ভাজা ভাজা ভাজা
খেতে বড়ো মজা!
হামদো গম্ভীর গলায় বললো, ঠিক আছে, ঠিক আছে! এই বলে সে শাকচুন্নিকে বললো, তুমি কুচু মুচুর সাথে গল্প করো!আজ সবাই মিলে আনন্দ করতে করতে খাবো ইলিশ ভাজা!
কুচু মুচু বলে,
কি মজা কি মজা
সবাই খাবো ইলিশ ভাজা !
হামদো একটু আগেই এক টা লোককে দেখেছিল অনেক ইলিশ মাছ নিয়ে কদমতলা গ্রামের দিকে যেতে।
আসলে ঐ গ্রামের সেদিন ছিল অরন্ধন উৎসব! অরন্ধন উৎসব কি তোমরা জান?
অরন্ধন উৎসব হলো রান্না পূজা! মায়েরা পূজার আগের দিন আনাজ তরি তরকারি সব কেটে ধুয়ে পরিষ্কার করে উনান
ধুয়েমুছে পরিষ্কার করে সন্ধ্যার দিকে রান্নাকাজ শুরু করে। রান্না শেষ হতে মধ্যরাত্রি গড়িয়ে যায়। পরের দিন আর রান্না করা হয় না। উনানকে পূজা করা হয় এবং বাড়িতে মা মনসার পূজার আয়োজন করা হয়! আগের দিনে রান্না করা সমস্ত রকম খাবার দাবার দেবতাকে নিবেদন করা হয়।
এদিকে সন্ধ্যা হতেই ইলিশের গন্ধে গ্রামে ভরে গিয়েছিল। হামদো চার ঝুড়ি ভাজা ইলিশ চার বাড়ি থেকে লোক চক্ষুর আড়ালে চুরি করো সেখান থেকে চম্পট দেয়! আসলে ভূতকে মানুষ চোখে দেখতে পায়না!তাই মানুষ বোকা বানানো ভূতের কোনো ব্যাপার ই নয়!
কিছুক্ষন বাদেই হামদো ভূত বাড়ি ফিরে এলো।
অনেক ক্ষণ ধরে হামদো ভূত, শাকচুন্নি আর কুচু মুচু আনন্দে নাচতে নাচতে ঝুড়ি ঝুড়ি ইলিশ ভাজা সাবাড় করে দিল!
এদিকে যাদের যাদের বাড়ি থেকে ইলিশ ভাজা চুরি করেছিল, তারা বলাবলি করতে লাগলো, এ নিশ্চই পাড়ার বখাটে ছোড়াদের কাজ।
0 Comments.