Fri 06 November 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে অর্পিতা সরকার

maro news
ক্যাফে কাব্যে অর্পিতা সরকার

চিঠি

কোনোদিন চিঠি এলে আশ্চর্য হই।


এ' ঠিকানায় পাতা ঝরে গেছে। 

মেঘও ভুলেছে খুচরা আকাশ 

মাঝে মাঝে উড়ে আসে সেগুনের ফুল

নাকছাবি তারাদের মতো, তাদের সাথে ভাব করি

জেনে নিই উঁচু ডালে পক্ষীর সংসার আলো ক'রে

চাঁদ ওঠে, ডুবে যায়। 

তার ফেলে দেওয়া খড়কুটো বুকে জমা করি...


সুদিনের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে দূরে ,

পায়ের পাতায় লাগে শিশিরের জ্বর, কপালে ফুলের হাত—

ভালো হয়ে যাবো।


পত্রে লেখা আশ্চর্য অক্ষর, 

নতুন জীবনে প্রেম হোক।

প্রেম হোক।


Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register