- 5
- 0
আলপনা
যে আলপনা এঁকে গিয়েছিলে
নিজের অজান্তে,
মনের মতন নানান রঙ
সাজিয়ে ছিলাম তাতে।
ধূধূ চরাচর মরুভূমি সব
জুড়ে ছিল যত দাগ,
কে যেন তাতে মাখিয়ে ছিল
আবিরের সোহাগ।
এসেছিলে তুমি কোনো একদিন
নীরব রাতের ছায়ায় ,
ভোরের শিশির ভিজিয়ে ছিল
কি জানি কি মায়ায় ।
থেকে যাবে বলে আসোনি তো তুমি
চাও নি মায়ায় জড়াতে ,
ক্লান্ত জীবন চেয়েছিল শুধু
কিছুটা সময় জুড়তে।
তবু অপেক্ষা চোখের পাতায়
জেগে আছে পাহারায় ,
কোনোদিনও যদি পথ ভুলে আসো
সে পথ যেনো না হারায়।
0 Comments.