- 5
- 0
সত্য বই মিথ্যা বলিবো না
লেখা লেখকের বিশ্বাস এবং জীবন আচরণের প্রতিবিম্ব অনেকাংশে। বাস্তব নির্ভর জীবনে বহু কিছুর সাথে মন এবং বিশ্বাস বিপরীতে প্রমান দাখিল করে অভিজ্ঞতার শিয়রে।কত কি পড়ে চলে মন অনেকটাই বিশ্বাস করে। প্রমাণ দাখিল হয় সে লেখা হয়তো বা শয়তানের, আস্ফালনের, হয়েতো বা কূট, ধূর্ত মহাজনের, হয়েতো বা ধর্মজ্ঞানে হত্যাকারীর, তবুও এই ব্রহ্ম শব্দ ভবিষ্যতে পাঠক হৃদয়ে পুণ্য স্নান সেরে পবিত্র হয়ে উঠেছে। দারিদ্র্য প্রচার বিমুখ, দীন কোন লেখকের মনের অপাপ সে নিবেদন কলম, সে সারস্বত কিন্তু দেখেছি এমনই দারিদ্র্যের অহঙ্কার বহু সম্পদের চূড়াকে আছড়ে ফেলেছে।
যার কিছু নেই, দারিদ্র্য আছে, সেও শ্রেষ্ঠ সম্পদশালী। কবি সুজন, কবি আপামর জনসাধারণের, কবি মাটির গন্ধে বিভোর আত্মা। অথচ সেই মহতী জনকে চাক্ষুষ করলাম, তার বুকে ঈর্ষা, চোখে প্রতিশোধের আগুন, অন্তরে কপট অশুদ্ধ ভাষ.. অবশেষে যা বলি সত্য বলি এই যেন হয় কলমের প্রতিজ্ঞা! যা লিখি প্রামাণ্য লিখি এই হোক কলমের স্বচ্ছতা, নিজের সাথে যদিও ছলনা সম্ভব, কলমের সাথে 'কদাপি নয়'।তবে লেখা এরপরেও লেখকের মনের কল্পনা মাধুরি মিশিয়ে এক জাহ্নবী শুদ্ধ প্রকাশ এমন কি বলা চলেনা?লেখা হোক মনের কলমে, প্রকাশে, ভাবনায় অন্তত স্বচ্ছ, সত্য অর্থাৎ সূর্যের মতো চিরন্তন আলোর মতো সর্বত্রগামী, এবং প্রেমের মতো ব্যক্তি নির্বিশেষে সত্য।
0 Comments.