- 17
- 0
নজরে বিষ
ইশান কোণে মেঘ ছিল
আকাশ বিজুরি হানছিল
সাঁঝের আঁধার নামছিল
মেয়েটি তখন হাঁটছিল।
পাড়ার ঠেকে ভিড় ছিল
ছেলেরা সিটি মারছিল
দেহেতে কাম জমছিল
মেয়েটি তখন ঘামছিল।
হায়না নজর চাইছিল
শরীরে হাত বাইছিল
পোষাক ঢিলে হচ্ছিল
মেয়েটি তখন কাঁপছিল!
দেশে কোনো আইন ছিল!
গরিব বাপের ফাইন ছিল
পুলিশের কিচাইন ছিল
মেয়েটি তখন মরছিল
কেস ডায়েরি ভুল ছিল
অনেক বেকার ঝোল ছিল
নেতা মন্ত্রীর হুল ছিল
মেয়েটি তখন ঝুলছিল...
0 Comments.