- 11
- 0
সম্পাদকীয়
বাংলাজুড়ে এখন বৃষ্টির ঘনঘটা। কর্মব্যস্ত মানুষদের ঘরের বাইরে হাতে ছাতা নিয়ে বেরোতে হচ্ছে। পথঘাট জলে থৈ থৈ... নিচু জায়গাগুলো বৃষ্টির জলে ডুবে যাচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে যাচ্ছে। তবুও থামলে চলবে না। পরিবারের মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে হাঁটুজলে কর্মের তাগিদে তাকে বেরোতে হচ্ছে।
আমাদের হৈ চৈ-এর শিশু কিশোর সাহিত্য পোর্টাল প্রতি সপ্তাহে বেরোনার যে কথা, নানা ব্যস্ততা ও অসুবিধার দরুণ সবসময় তা হয়ে উঠছে না। তবুও পাঠকদের কথা ভেবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। লেখক-পাঠক সমন্বয় আরও গড়ে উঠুক, এটাই কাম্য। মূলত এই উদ্দেশ্যেই আমাদের এই সাহিত্য পোর্টাল। বেশ কিছুজন শুভানুধ্যায়ী গুণীজন আমাদের সাথে ইতিমধ্যে একাত্ম হয়ে গেছেন। তাদের অমূল্য লেখাগুলো নিয়ে আমাদের শিশু-কিশোর সাহিত্য পোর্টাল সেজে উঠছে। যা আমাদের কাছে ভীষণ বড় প্রাপ্তি। সেই সকল গুণীজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে আমরা এ সপ্তাহের পোর্টালটি সাহিত্যপ্রিয় মানুষজনদের কাছে পরিবেশন করলাম। সকলকে স্বাধীনতা দিবসের একরাশ শুভেচ্ছা জানাই।
রাজকুমার ঘোষ
0 Comments.