Thu 17 September 2026
Cluster Coding Blog

কবিতায় সনজয় কুমার রায়

maro news
কবিতায় সনজয় কুমার রায়

কামনার জল

কামনার জল গেছে শুকিয়ে শ্যাওলা পড়েছে সানবাঁধানো ঘাটে বৈশাখী রোদ্দুরে পুড়ে করছে খাঁক শ্যাওলা পিছলে পড়ার ভয় এখন আর নেই!
মস্তিষ্কের নিউরণগুলো টগবগ করে ফুটছে ভাবনার আকাশে কালোমেঘ অস্থিতে ধরেছে ঘুণ ধুলো হয়ে মিশে যায় মাংসপেশীতে!
আজ তুমি যতই ডাকো - রাত্রির ভাঙবেনা ঘুম নগ্ন জোৎস্না আছাড় খাবেনা শ্যাওলায় গ্রহণেরও বুঝি গ্রহণ লেগেছে আজ!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register