Thu 17 September 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে সুদীপ্তা রায় চৌধুরী মুখার্জি

maro news
কবিতায় বলরুমে সুদীপ্তা রায় চৌধুরী মুখার্জি
"কিসি নজ়র কো তেরা ইন্তেজা়র আজ ভি হ্যায়" প্রতীক্ষা মুঠো ভরা অবসরের প্রতীক্ষা কৌম পরিসরের প্রতীক্ষা অশ্রুকথার রাগ বাগেশ্রীর....
মিঠে রোদ নিভে গেলে পরে থাকে প্রগলভ বিকেল ও বিপন্ন আলো, ঝিলের জলে যে সূর্য ছায়া ফেলে মিলিয়ে যায় তাকে কি নদী তীরের আলেয়ার সঙ্গে তুলনা করব? দু:খ আবিল রাতের স্ট্রিট লাইট কি পাল্লা দিতে পারে বেনিঅসহকলার মায়া বিভ্রমের সঙ্গে?
আলাস্কার শীতলতা মোড়া রাতে আত্মাও যখন জমে বরফ তখন আনডিফাইন্ড ব্রম্ভ মুক্তো মুক্তো শোক ছড়ায় মগ্ন চরাচরে....
ক্যারাভানে বাজতেই থাকে, "বাফা কি রাত মে ঘায়েল পেয়ার আজ ভি হ্যায়"
রাত গভীরের ঝোড়ো হাওয়া জলনুপুর ছন্দে বলে ধ্রুব চন্দ্রিমা মুহুর্তে পিছনের রাস্তায় না তাকানোই দস্তুর.....
শত আলোকবর্ষ দূরের ঋজু অর্যমা পথে তখন বৃষ্টি হয়ে ঝরছে,
সাজ়ান-এ-কাসানে-ইশক...
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register