Fri 18 September 2026
Cluster Coding Blog

কবিতার বড়দিনে জারা সোমা

maro news
কবিতার বড়দিনে জারা সোমা

উপহার

নিজেকে দেখা হয় না বহুকাল কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়তে চলে গেছে সময়,একেকটা কোয়া পাপ করার ইন্ধন দেয়
অথচ বাইবেল বলেছিল আপেলের গল্প
আজকাল সন্ধ্যা নামে ঝুপ করে মুখোশ আঁটা রোবটেরা হেঁটে যায় গন্তব্যে বেশ কিছু শীতরাত আড়মোড়া ভেঙে জেগে ওঠে কাবাবের সাথে ওয়াইনে জমে মৌতাত
বিছানার পাশে আধখোলা আরব্যরজনী
আমি দুঃখবিলাসী মানুষ ধুলো ঝেড়ে ছাঁকতে বসি ছক্কা - পুটের সাতকাহন
ছাঁইরঙা আকাশ খুব ভালো করে জানে কবির মতো মিথ্যুক পৃথিবীতে দ্বিতীয় নেই
তবুও ডিসেম্বর এলেই বিশ্বাস করে সাহিত্য - কবিতায় লেখা উপহারের গল্পগুলো
জিঙ্গল বেল...জিঙ্গল বেল....জিঙ্গল বেল।।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register