Thu 17 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে সুমিত মোদক

maro news
ক্যাফে কাব্যে সুমিত মোদক

এঁকে চলেছে

গোধূলির আলো মাখতে মাখতে যে কিশোরী
টিলা থেকে নেমে আসছিল  নুড়ি পথ ধরে ,
সে হঠাৎ করে হারিয়ে গেল ;
একের পর এক দাঁড়িয়ে থাকা শাল গাছ
কেমন যেন নীরব হল ;
খসে খসে পড়ল বাকল ;
ভিতর থেকে মরে যাওয়া মানুষকে
কি ভাবে বাঁচাবে !
একটু একটু করে যাদের ভিতরে পচে গেছে
বিবেক , বোধ , মনুষ্যত্ব …
তারাই এখন খুঁজে চলেছে সমুদ্র-ঝড় ;
উড়ন্ত প্রজাপতি যখন এসে বসে
শ্মশানে পড়ে থাকা চিতাকাঠের বুকের উপর ,
ঠিক তখনই কেঁদে ওঠে ভাগের মা ;
যে মা রাতের পর রাত জেগে অপেক্ষা করছে
নিখোঁজ হয়ে যাওয়া সন্তানের জন্য ,
সেই মা এক সময় হয়ে ওঠে মেঘ ;
যে মেঘ থেকে ক্রমাগত বজ্রপাত ,
ঝমঝম ঝমঝম বৃষ্টি হয়ে চলে ;
চাতক পাখি উড়তে উড়তে কোথায় যে চলে যায়
জানে না লাজুক প্রেমিকা , চঞ্চল সদ্য যুবতী ;
অথচ , সমতলের নদী কত সহজে
গতিপথ পরিবর্তন করে নেয়  ;
জন্ম দেয় নতুন জনপথ ;
টিলা, সমতল, নদী, সমুদ্র, জনপথ ও মানুষ
মিলেমিশে একাকার;
সব কিছু নিয়ে শিল্পী এঁকে চলেছে বিমূর্ত এক ছবি ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register