Thu 17 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে পাভেল আমান

maro news
ক্যাফে কাব্যে পাভেল আমান

নজরুল নামে

নজরুল নামে আজো ভোর হয়
বাঙালির ঘরে ঘরে
এখনো পাখি ডাকে ফুল ফোটে
পৃথিবীতে চিরতরে।
নজরুল নামে আজো বিদ্রোহ আসে
বিভেদ বৈষম্যের দূরীকরণে
সম্প্রীতি- সৌহার্দ্যতে জীবনটা ভাসে
মনুষ্য চেতনার অনুকরণে।
নজরুল নামে আজো জেগে আছে
মানুষে মানুষে দৃঢ় বিশ্বাস
চিরভাস্বর তোমার স্মৃতি সবার কাছে
বেঁচে থাকার নিত্য আশ্বাস।
নজরুল নামে আজো স্বপ্ন দেখি
একসাথে দিন যাপনে
প্রতিবাদী ভাবনায় কবিতা লেখি
তোমার আদর্শ স্মরনে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register