Mon 21 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে জীবন সরখেল

maro news
ক্যাফে কাব্যে জীবন সরখেল

বর্ষা

আজও এই সভ্যতার ভরসা একমাত্র সুসমন্বিত বর্ষা! কৃত্রিম জলের যত সাধন তা মোটেও নয়তো চিরন্তন। বাঁচাতে এই সভ্যতার সুখ ও স্বপ্ন বর্ষার জলের ব্যবহারে নিতেই হবে যত্ন। জলের জন্যই নাকি মহাযুদ্ধ হবে আগামীদিনে জোর দিতেই হবে যে তাই এই সম্পদের বন্টন ও সংরক্ষণে । তাই আজ কেবল উন্নাসিকতা ও ভাববিলাসিতা নয় সজাগ থেকেই এড়াতে হবে প্রিয় সভ্যতার পরাজয়। আজ কেপটাউনের মতো মহা উন্নত এক শহরে জলের জন্য হাহাকার এসেছে সবার নজরে! বন ও জলাভূমিই হলো এই পৃথিবীর শ্বাস ওরা বাঁচলে তবেই আমরা ঠিক থাকবো বারোমাস জলের সদ্ব্যবহারে বাঁচুক তাই নদীমাতৃক সভ্যতার এই প্রাণ বাস্তুতন্ত্র সংরক্ষণেও সবাই শুনতে চায় বর্ষারই গান। জানাই অপার শ্রদ্ধা; কলমে ও কবিতায় হে বর্ষা; আজও যে তোমার কোনোই বিকল্প নাই।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register