Thu 07 May 2026
Cluster Coding Blog

কবিতায় বলরুমে ব্রতশ্রী বসু

maro news
কবিতায় বলরুমে ব্রতশ্রী বসু

যাপনকথা

সারা দিনব্যাপী মেঘ মেঘ মায়াজাল চাতকবারির অভাব এখন খুব যাপনশৈলী প্রখর তপ্ত কাল ... কান্তি ঘনালে রাতবিছানায় ডুব নিঃস্ব বুকের পরতে পরতে মেঘ বাষ্প হয়েছে , চোখ ভেজে বর্ষণে অলিন্দে ঝড় , প্রচন্ড গতিবেগ... তবু প্রতীক্ষা কিসের প্রহর গোনে!! কখনও ফেরে না সে তো বৈশাখীদিনে অতীত আবেশে সেই পল গেছে চুরি মেলা থেকে ফিরি স্মৃতির পশরা কিনে নীরব হয়েছে সব জেদ , জারিজুরি!!!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register