Tue 05 May 2026
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় মলয় বন্দ্যোপাধ্যায়

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় মলয় বন্দ্যোপাধ্যায়

রস

যতই ভেবেছি এরিয়ে চলে যাব ছুঁয়েই দেখবোনা আর তবুও উঠোন জুড়ে নরম হয়ে এলে বয়সী রোদ খেজুড় গাছে বাঁধা হাঁড়ির দিকে চলে যাবেই চোখ এ সময় বড়ো বেশি রসের যতই ভেবেছি ঘাটের কাছাকাছি যাবনা আর তবুও সাইকেলে মাটির কলসি ঝুলিয়ে হেঁকে যাবেই গুড় চাই গুড় সারা দুপুর কুয়াশা ,খেজুর পাতা পোড়ানো ধূম মিলেমিশে আড়ালে আড়ালে শিউলি মেয়ে পাতা কাটে জ্বাল দেবে ভিয়েনে না না করেও উঠে গেলাম বাঁধে বন আর বন কাঁটায় কাঁটায় জেরবার ফাঁকে দেখি নামিয়ে রেখেছে রসের হাঁড়ি অপেক্ষায় হারিয়ে যেতে বসা খরস্রোতা নদী
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register