Fri 17 April 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় সোনালি মুখোপাধ্যায় ভট্টাচার্য

maro news
T3 - নববর্ষ সংখ্যায় সোনালি মুখোপাধ্যায় ভট্টাচার্য

পয়লা বৈশাখ

হাজার কাজের মধ্যে আজও চৈত্র বৈশাখের হাওয়া

সুগন্ধ বেলফুল আর নববর্ষ মনে নিয়ে আসে ।


এখনও মনের মধ্যে

হালখাতা রাবড়িরা মধুর।


চোখের আরামে তাঁত, মনের আরামে হাতে হাত;

বুকের গভীরে আজও লাব ডুব আদর ফাজিল ,


সোনালি রূপোলি হোক

চুল আর জরিন আঁচল


উড়ুক ধুলোর ফাগ , শুকনো পাতা

বর্ষ শেষ হয়ে –


আনন্দ একান্তে আসে

নিমন্ত্রণ শ্রী মহাকালের –


এখনও দরখাস্ত রাখি ঃ

 মহামান্য জীবন মশাই


ছুটি চাই নববর্ষে

ছুটি চাই শুধু আদরের ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register