Sat 04 July 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অভিজিৎ দত্ত

maro news
হৈচৈ কবিতায় অভিজিৎ দত্ত

যোগ দিবস 

জীবনে, জীবন যোগ করা 

না হলে কৃত্রিম পণ্যের ন্যায় 

ব্যর্থ হবে জীবনের পসরা। 

যোগ সাধনা মহৎ সাধনা 

বিশ্ব প্রকৃতির সঙ্গে নিজেকে 

একাত্মা অনুভব করা। 

যোগ দিবস নয় শুধু যোগ ব্যায়াম 

এর মাধ্যমেই হয় অন্তরের বিকাশ সাধন। 

সকলের কল্যাণেই আমার কল্যাণ

বিশ্ব প্রকৃতির এটাই মূল কথা। 

যোগের প্রথম সৃচনা হয় ভারতে 

তারপর তা ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 

২১শে জুন তারিখটিকে 

ঘোষণা করা হয় 

আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে।

যোগের মাধ্যমেই হয় অশুভ শক্তির বিনাশ 

আর শুভ শক্তির বিকাশ। 

আন্তর্জাতিক যোগ দিবসের (২১শে জুন)

এটাই হোক সার্থক প্রকাশ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register