- 26
- 0
ভেবেচিন্তে করো কাজ
না ভেবে এক আনলে কুকুর
ছোট্ট একটা প্রাণী
মানুষের বন্ধু পরম
সবাই আমরা জানি
ঝোঁকের মাথায় কাজ করেছ
এখন বোঝ ঠ্যালা
লোকের অভাব আছে যাদের
পোষার অনেক জ্বালা !
পোষার যখন শখ উঠেছে
খাটতে তোমায় হবে
অন্য লোকে তোমার হয়ে
খাটবে কেন তবে?
পরের ঘাড়ে চাপাতে চাও নিজের দায়িত্বটা
তুমি শুধু আরাম করে হতে থাকবে মোটা ?
সামর্থ নেই যখন তোমার
পুষতে কেন গেলে
অন্য কেউ খাটবে কেন
তাদের কাজটা ফেলে?
তোমার নিজের দায়িত্বটা
বুঝতে শেখো আগে
লোকবল যার নেই বাড়িতে
খাটতে হবে তাকে
সম্মান তো সবার আছে
রাখতে তুমি শেখো
তাদের কাছে খাতির তখন
তুমিও পাবে দেখো
আগে পিছে দেখে ভেবে
তবেই মেরো লাফ
নইলে কাঁচা বুদ্ধি তোমার
দেবে অভিশাপ
0 Comments.